সিলেটের সুবিদবাজারে যুবক খুন

প্রকাশিত: 1:23 AM, May 27, 2020

সিলেটের সুবিদবাজারে যুবক খুন

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আমীর হোসেন। পুলিশের ভাষ্যমতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহতের বয়স ২৫। তার বাড়ী  নিহতের বাড়ি সদর উপজেলার কান্দিগাঁও ইনাতাবাদ গ্রামে। তিনি গ্রামের সুলতান মিয়ার ছেলে।সে নগরীর তেলিহাওরে একটি লেদের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা গেছে।

অটোরিকশা চালক বলছেন, আমির হোসেন কাজিরবাজার থেকে অটোরিকশা ( সিএনজি) যোগে তেমুখী পয়েন্ট হয়ে আসার পথে সুবিদবাজার পয়েন্ট আসামাত্র কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপাতে থাকে। এরবেশী তিনি কিছু বলতে পারেননি।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। তবে, কি কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে-সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন,  রাত সাড়ে ৮টার দিকে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে ২/৩ টি মোটরসাইকেল যুগে দুর্বৃত্তরা তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ