বিশ্বনাথে নিখোঁজের ৩দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

বিশ্বনাথে নিখোঁজের ৩দিন পর কিশোরের লাশ উদ্ধার
প্রতিনিধি, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩দিন পর ইটভাটা শ্রমিক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত এই কিশোর বি.বাড়িয়া জেলার সরাইল উপজেলার করাতকান্দি গ্রামের ইটভাটা শ্রমিক সরদার আকবর আলীর ছেলে আমিন আহমদ সিয়াম (১৭)।

 

প্রায় ২মাস ধরে তার বাবার সাথে বিশ্বনাথ রামপাশা সড়কের পাশে অবস্থিত মেসার্স এফ সি ব্রিকসে শ্রমিকের কাজ করছিলো। নিখোঁজের ৩দিন পর শনিবার (২৩ ডিসেম্বর) ইটভাটার পূর্বে রামপাশা ইউনিয়নের ধুপড়িখাল বিলের একটি ঝুপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) নিহত আমিন আহমদ সিয়াম নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার বাবা বাদি হয়ে নিখোঁজের ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন (নং-৯২১)।

এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মেশিন মেকার ও ট্রাকটর চালক’সহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। তারা হচ্ছে- মেশিন মেকার চান্দ আলী (৫৩) ও ট্রাকটর চালক রবিউল ইসলাম (৪৮)।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

তার বাবার অভিযোগ ইটভাটার মেশিনের মেকার চান্দ আলী (৪৮) তার ছেলেকে হত্যা করেছে। তিনি জানান প্রায় ৮/৯দিন পূর্বে ইটভাটার মেশিন মেরামত নিয়ে মেকারের সাথে নিহত আমিন আহমদ সিয়ামের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মেকার একাধিকবার তাকে খুন করবে বলে হুমকিও দিয়েছে। বিষয়টি ইটভাটার ম্যানেজার রফিক মিয়াকে অবগতও করেছেন বাবা আকবর আলী। কিন্তু ম্যানেজার গাফিলতি করে বিষয়টি এড়িয়ে যান। অবশেষে তার ছেলেকে লাশ হতে হয়েছে। তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

গাফিলতির বিষয়টি অস্বীকার করে ম্যানেজার রফিক মিয়া বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে বিষয়টি তিনি সমাধান করে দিয়েছেন।

জানতে চাইলে থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তি বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ