সিলেট | |
প্রকাশিত: 3:46 PM, April 22, 2021
প্রতিনিধি, দোয়ারাবাজার:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বাগানবাড়ী বিওপির এর টহল কমান্ডার হাবিলদার মো.শাহীনুর রহমান এর নেতৃত্বে বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী (বর্ডার হাট) নামক স্থান হতে ৪৮ কেজি ভারতীয় চিনি, ৫ কেজি চা-পাতা এবং ২০ কেজি জিরা আটক করে ।
অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে বুধবার (২১ এপ্রিল )রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার সীমান্তের চান্দেরঘাট গ্রামের তালতলা নামক স্থান হতে ভারতে পাচারের সময় ৫০ কেজি বাংলাদেশী মশুর ডাল আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত চিনি, চা-পাতা, জিরা ও বাংলাদেশী মশুর ডাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি