হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশিত: 7:10 PM, January 4, 2024

হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
প্রভাতবেলা ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

 

রবিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশবাসীর উদ্দেশে আমাদের আহ্বান, এই ভোট বর্জন করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ