সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৪
প্রতিনিধি, সুনামগঞ্জ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন বাস স্টেশনে নজির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় তাঁর গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, নজির হোসেন সুনামগঞ্জ—১ আসন থেকে ১৯৯১ সালে সিপিবির হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
নজির হোসেন ১৯৪৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবা মো. আব্দুল গণী ও মা সুয়েতুন নেছা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি