সিলেট | |
প্রকাশিত: 1:18 PM, February 26, 2025
এটিএম আজহারের রিভিউ পিটিশন মন্জুর।
আদালত প্রতিবেদক, ঢাকা,♦️ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর রিভিউ পিটিশন মন্জুর।
আগামী ২২ এপ্রিল ২০২৫ ইং আপীল শুনানি। জানিয়েছেন তার আইনজীবী এডভোকেট শিশির মুহাম্মদ মুনীর।
মামলার বিবরনে জানা যায়, এটিএম আজহারুল ইসলামের লিভ পিটিশন মনজুর। মামলায় ট্রায়াল কোর্ট অর্থাৎ ট্রাইবুনালের রায় দেয়া হয়েছে। এরপর সে রায়ের বিরুদ্ধে তিনি আপীল বিভাগে আপীল করেছেন। সেই আপীল মামলারও রায় দেয়া হয়েছে। এরপর আর একই কাজই করার বাকি ছিল। তাহলো আপীল আদালতের দেয়া রায়ের ওপর রিভিউ আবেদনের শুনানি।
ওনার আইনজীবীরা গতকাল ও আজ শুনানি করে যা অর্জন করলেন তাহলো, আপীল বিভাগ এক স্টেপ পেছাতে রাজি হয়েছেন। অর্থাৎ আইনজীবীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, ওনার মামলায় এর আগে যে আপীল শুনানি ও রায় দেয়া হয়েছে তাতে জাস্টিস করা হয়নি। এ বিষয়ে সন্তুষ্ট হয়ে আজ আপীল বিভাগ পুনরায় রিভিউ শুনানি করতে রাজি হয়েছেন। এর আগে, জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বা অন্য কোনো জামায়াত নেতার বেলায় এভাবে রিভিউ গ্রহণ করা হয়নি। আজহারের ক্ষেত্রেই প্রথমবারের মতো এটি হলো আলহামদুলিল্লাহ।
আগামী ২২ এপ্রিল নতুন করে রিভিউ শুনানি শুরু হবে। এই যে, সময়ের গ্যাপটি পাওয়া গেল এবং রিভিউ শুনানি করারও অনুমতি পাওয়া গেল, এটি একটি বড়ো সুযোগ এবং এই সুযোগে ওনার আইনজীবীরা এখন তার জন্য জামিন শুনানি করতে পারবেন। বলা যায়, আজকের এই রায়ের কারণে আজহারের পক্ষে নতুন করে দুটো আইনী পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরি হলো এবং একইসাথে জামিন পাওয়ারও সম্ভাবনা সৃষ্টি হলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি