সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
সংবাদদাতা,ঢাবি: ডাকসু ভিপি নুরুল হক নুরকে এস এম হলে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এ ধরনের অভিযোগ শোনা যায়।বিকেল ৫টার দিকে অন্যান্য ছাত্রনেতাদের নিয়ে হলে ভিপি নুর প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে প্রথমে তাকে অবরুদ্ধ করে ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নুর এবং তার সমর্থকদের হাতাহাতি হয়। নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতারসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা ছিলেন।
কারণ হিসেবে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে ফরিদ হাসান নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ এমন অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় মঙ্গলবার বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে এবং তাদের সঙ্গে হাতাহাতি হয়।
এর আগে এই হলে আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধরের অভিযোগ উঠে। এজন্য অন্যান্য ছাত্রনেতাদের নিয়ে হলটিতে ভিপি নুর প্রবেশের চেষ্টা করেন। সেখানে তাকে ছাত্রলীগ নেতারা লাঞ্ছিত করে।
সোমবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে ‘তুই হলে থাকিস কেন?’ বলে তাকে প্রথমে প্রশ্ন করেন ছাত্রলীগ নেতারা। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করে তারা। ফরিদ ছাত্রলীগের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেয়ে তিনি সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি