সিলেট | |
প্রকাশিত: 10:50 PM, July 17, 2025
জুলাই আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা এবং ২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকাদক্ষিণ ডাক বাংলো পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সভাপতি শামসুদ্দিন বাণীগ্রামী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা ফরহাদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত’র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা কবির আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফয়সল আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাসিম, জেলা দক্ষিণ যুব জমিয়ত সহ সভাপতি রেজাউল করিম রাজু, যুবনেতা আব্বাস আল মাহমুদ, মাওঃ রেদোয়ান আহমদ, মাওলানা আফজল হোসাইন, যুবনেতা মাওলানা মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা মাহমুদুল হক এবং আন্দোলনে ঢাকাদক্ষিণের শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের আন্দোলনে ঢাকাদক্ষিণের ৭ শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন সভার বিশেষ অতিথি ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি