সিলেট | |
প্রকাশিত: 6:05 PM, January 7, 2024
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক মো. আকবর আলীর জানাজা অনুষ্ঠিত। ইনসেটে প্রয়াত মো. আকবর আলী।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রমজান আলীর বাবা, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. আকবর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে মাধবপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
পরদিন শুক্রবার সকাল ১১টায় মাধবপুর গ্রামে প্রয়াত মো. আকবর আলীর নিজের প্রতিষ্ঠিত হাজী জুবেদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. আকবর হোসেন জিতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ও ৭ নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রজব আলী, চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, ৭নং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রউফ, সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম, মো. মকসুদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির মিয়া, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. নবীর হোসেনসহ এলাকার সর্বস্তরের মুসল্লি, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে মো. আকবর আলীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মো. আকবর আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। শনিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি