সিলেট | |
প্রকাশিত: 12:10 AM, April 28, 2025
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নাজিমনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভূমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল (২৭/০৪/২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় টহলরত পুলিশসহ উভয়পক্ষের নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছেন।
জানাযায়, নাজিমনগর গ্রামে ফসলী জমির দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে পূর্ব থেকে মামলা-মোকদ্দমা চলমান থাকা অবস্থায় একপক্ষ অপর পক্ষের দখলীয় ভূমি জবর দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ও টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এসময় টহলরত জামালগঞ্জ থানার এসআই মোঃ আবু তালেব গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনও উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে গুরুতর আহত নাজিমনগর গ্রামের নুরু মিয়া, নুরু মিয়ার স্ত্রী কয়রমছান বেগম, নুরু মিয়ার ছেলে ইয়াছিন মিয়াকে এবং টহলরত পুলিশ মোঃ আবু তালেবকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশের গাড়িতে করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়া মৃত মোঃ আব্দুর রহিমের ছেলে জুবায়ের আহমদ ও তার মাতা কুলসুম বেগমকে স্থানীয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ জুবায়ের আহমদ গংদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার দায়ের প্রস্তুতি নিচ্ছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পত্রিকায় প্রকাশঃ ২৮/০৪/২০২৫ ইংরেজী

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি