সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের। আফিফ আর নুরুল হাসানের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় জয় এনে দেয় টাইগারদের নোঙরে।♦ মাঠে ময়দানে ডেস্ক♦
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ভক্তরাও ছিলেন চিন্তিত। ক্রিকেটের অন্যতম শক্তিধর দলের বিপক্ষে একটি জয় যেখানে আনন্দের ঢেউ তোলে, সেখানে দুই দিনে এলো দুই জয়! মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি জয়ের পর আজ (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ৫ উইকেটে জিতে দুয়ে দুই হলো স্বাগতিকদের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৭ উইকেটে করা ১২১ রান ৮ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি