সব থানাকে নতুন করে সাজানো হচ্ছে: আইজিপি

প্রকাশিত: 2:27 PM, March 10, 2020

সব থানাকে নতুন করে সাজানো হচ্ছে: আইজিপি

 

প্রভাতবেলা ডেস্ক:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের সাথে পুলিশের ব্যবহার হবে মধুর এবং আন্তরিক। সেই লক্ষ্যে পর্যাক্রমে দেশের সব থানাকে নতুন করে সাজানো হচ্ছে।

 

সোমবার সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা ও পুলিশ ব্যারাক উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

সাইবারক্রাইম বিশ্বব্যাপী বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, দেশে এ অপরাধ নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে সেল গঠন করা হয়েছে। ইতিমধ্যে অনেক অপরাধ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ (পিপিএম) উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বিদেশি চাপ মানবো না : কাদের

 

আইজিপি ভবন উদ্ধোধন শেষে নতুন একটি এম্বুলেন্স ও একটি গাড়ির চাবি তুলে দেন কোটচাদপুর থানার ওসি মাহবুবুল আলমের হাতে। এর আগে থানা চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপণ এবং নবনির্মিত ভবন ঘুরে দেখেন তিনি।

 

প্রসঙ্গত, ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কোটচাদপুর মডেল থানা ও পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ভবনটিতে সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ