রাগীব আলী ও তার পুত্রের ১৪ বছরের কারাদন্ড

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

অলিউর রহমান জুয়েল:  সিলেটের ব্যবসায়ী রাগীব আলীর বিরুদ্ধে স্মারক জালিয়াতির মামলার রায় আজ বৃহষ্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘোষনা করা হয়েছে। রায়ে রাগীব আলী ও তার পুত্র আব্দুল হাইকে  মোট ১৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।পৃথক  মামলায় বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।  রায়ে ন্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছরের কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল, ৪৬৮ ধারায় ৬ বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল , ৪২০ ধারায় ১ বছরের জেল এবং ৪৭১ ধারায় পৃথক আরো ১ বছরের দন্ডাদেশ দেন আদালত। সব মিলিয়ে মোট ১৪ বছরের দন্ডাদেশ দেয়া হয় রাগীব আলী ও তার পুত্রকে।

এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি স্পেশাল পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাংলাদেশে আইনের শাসন ও সঠিক বিচার রয়েছে তা আবার প্রমানিত হল। এই রায় একটি নজির দৃষ্টান্ত হিসেবে থাকবে। কেউ অপরাধ করে পার পাবার সুযোগ এদেশে নেই।

আরও পড়ুন  নেতা-কর্মীসহ সবাই সতর্ক থাকুন- মির্জা ফখরুল

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাগীব আলীকে আদালতে তোলা হয়েছে। শুনানী শেষ হয় বেলা ১২ টার কিছু পর।

এদিকে রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  দ্রুততার সঙ্গে রাগীব আলীর মামলার শুনানি শেষে রায় দেয়া হচ্ছে। বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন।

সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির অভিযোগে এই মামলা হয় তার বিরুদ্ধে।

 মামলায় ১৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি রাগীব আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করেন। দুই আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক সম্পন্ন হয়। এতে সরকারপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ