সিলেট | |
প্রকাশিত: 3:52 PM, February 2, 2017
অলিউর রহমান জুয়েল: সিলেটের ব্যবসায়ী রাগীব আলীর বিরুদ্ধে স্মারক জালিয়াতির মামলার রায় আজ বৃহষ্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘোষনা করা হয়েছে। রায়ে রাগীব আলী ও তার পুত্র আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।পৃথক মামলায় বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন। রায়ে ন্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছরের কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল, ৪৬৮ ধারায় ৬ বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল , ৪২০ ধারায় ১ বছরের জেল এবং ৪৭১ ধারায় পৃথক আরো ১ বছরের দন্ডাদেশ দেন আদালত। সব মিলিয়ে মোট ১৪ বছরের দন্ডাদেশ দেয়া হয় রাগীব আলী ও তার পুত্রকে।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি স্পেশাল পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাংলাদেশে আইনের শাসন ও সঠিক বিচার রয়েছে তা আবার প্রমানিত হল। এই রায় একটি নজির দৃষ্টান্ত হিসেবে থাকবে। কেউ অপরাধ করে পার পাবার সুযোগ এদেশে নেই।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাগীব আলীকে আদালতে তোলা হয়েছে। শুনানী শেষ হয় বেলা ১২ টার কিছু পর।
এদিকে রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দ্রুততার সঙ্গে রাগীব আলীর মামলার শুনানি শেষে রায় দেয়া হচ্ছে। বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন।
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির অভিযোগে এই মামলা হয় তার বিরুদ্ধে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি