সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্সের বিমানে জ্বালানি টেষ্টিংয়ের কারণে সুইজারল্যান্ড যাত্রায় খানিকটা বিড়ম্বনা তৈরি হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় ১ ঘণ্টা বিমানের ভেতরে বসে থাকতে হয়। বিমানবন্দরে সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে যাওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের বিমানটির শিডিউল টাইম ছিল সোমাবার রাত ২১.৪৫ মিনিট। কিন্তু জ্বালানি ত্রুটিজনিত কারণে ২২.৪২ মিনিটে বিমানটির ‘ডির্পাটচার’ হয়। ২২.৪২ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
সূত্র জানায় প্রায় ১ ঘণ্টা সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে বসে ছিলেন। প্রধানমন্ত্রীকে বিমানে বসিয়ে রেখে বিমানবন্দরের পাশে পদ্মা ওয়েল ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে নিয়ে আসে।
জানতে চাইলে ইতিহাদ এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার হানিফ জাকারিয়া বলেছেন, ‘আমি নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলাম। আসলে ওই ফ্লাইটের তেমন বিলম্ব হয়নি, মিনিট দশেক বিলম্ব হয়েছে। বিকজ, ফ্লাইট ওয়াজ লেট অ্যারাইভাল। ’
প্রধানমন্ত্রীকে অন বোর্ড রেখে রিফুয়েলিং করাটা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভিভিআইপি ফ্লাইটের ফুয়েল টেস্ট করার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
বিমানের সিবিএ নেতা মশিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী বিমানের পরিবর্তে ইতিহাদে চড়েছেন, এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারপর উনাকে অন বোর্ড রেখে রিফুয়েলিং করাটা ছিল উদ্বেগজনক। কারণ সিভিল এভিয়েশনের রুলস কোনো উড়োজাহাজের ভেতরে যাত্রী রেখে তাতে জ্বালানি তেল সংগ্রহ করাটা অনুমোদন করে না। সারা দুনিয়া এ নিয়ম মেনে চলে। ইতিহাদ তা অমান্য করেছে। ’
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদনে বলা হয়, ত্রুটির ওই ঘটনা ছিল ‘মানবসৃষ্ট’। এ ঘটনায় করা মামলায় পরে বিমানের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি