সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলার তারাকান্দা উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশুসহ ছয়জন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধারকাজ চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি