সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: রাজধানীর বিমানবন্দরের হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বোমাটি বহন করে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলানিউজকে জানান, এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। হামলার উদ্দেশ্যে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, এ সময় বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল। এনটিভি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি