উদীয়মান ফুটবলারের খেতাব জিতলেন এমবাপ্পে

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ফিফার উদীয়মান ফুটবলারের খেতাব জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

এবারের বিশ্বকাপ আসরে  ৭ ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের এ তারকা। এর মধ্যে ফাইনাল ম্যাচসহ মোট ৪টি গোল করেছেন এমবাপ্পে।

 

এমবাপ্পেদের নৈপুণ্যেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। দারুণ এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন ফাইনালের গোল ব্যবধানে।

 

মস্কোর লুজনিকিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে দিদিয়ে দেশমের দল। রাশিয়ায় ক্রোয়েশিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার খেতাব জিতলো জিনেদিন জিদানের উত্তরসূরিরা।

 

ফাইনাল ম্যাচে ফ্রেন্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের  শুরুতে মানদুজুকিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু ২৮মিনিটে পিছিয়ে থেকে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচ ফিরেছিল মদ্রিচরা।

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ১-৪ পিছিয়ে থেকে  ৬৯ মিনিটে  গোল পরিশোধ করে একটি। ফ্রান্স গোলরক্ষক লরিসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে ২-৪ করেন মানজুকিচ।

আরও পড়ুন  রায়হান হত্যা: ইনচার্জসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

 

শেষ রক্ষা অবশ্য হল না। ক্রোয়েশিয়ার স্বপ্নের দৌড় শেষ হল ফাইনালে। রানার্সআপ হয়েই মাঠ ছাড়ল মদ্রিচ অ্যান্ড কোং।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ