সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এনজিওগ্রাম মেশিন ফেরত যাচ্ছে এমন খবর বিভিন্ন অনলাইন পোর্টালে এবংফেসবুকে স্ট্যাটাস ভাইরাল হচ্ছে। এ বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায়,
ওসমানী হাসপাতাল থেকে এনজিওগ্রাম মেশিন ফেরত যাচ্ছে না। যাচ্ছে ‘হার্ট লান মেশিন। যে মেশিন ওপেন হার্ট সার্জারির সময় লাগে।
ওসমানী হাসপাতালে কার্ডিয়াক ভাস্কুলার সার্জন এবং টিম (১০/১২জন) না থাকায় কোটি টাকার ওপরে কেনা মেশিনটি নষ্ট হওয়ার আগে যাতে কাজে লাগানো যায় তাই তা মন্ত্রী ও সচিবের পরামর্শে ফেরত পাঠানো হচ্ছে। বলে সংশ্লিষ্টরা যুক্তি উপস্থাপন করেন। ইতোমধ্যে এর সপক্ষে কিছু তোষামোদকারী প্রচারও শুরু করেছেন।
কার্ডিয়াক ভাস্কুলার সার্জন এবং টিম তথা ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু করতে উদ্যোগী না হয়ে মেশিন সরিয়ে নিতে এ শ্রেণীর তৎপরতাই বেশী।

উল্লেখ্য, একবছর আগে কার্ডিয়াক সার্জন ডা.মাহবুবকে ওসমানী হাসপাতালে পদায়ন করা হয় ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু করার জন্য। তখন ওই মেশিনটি কেনা হয়। কিন্তু ডা. মাহবুব যোগদান করে টিম রেডি করার এক পর্যায়ে (২ মাসের মাথায়) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরবর্তীতে এই বিভাগ আর চালু করার কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। দীর্ঘদিন বিভাগর জন্য কেনা মেশিনটি পড়ে থাকে। হঠাৎ করে মন্ত্রণালয় থেকে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নির্দেশ আসে মেশিনটি ফেরত পাঠাতে ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু থাকলেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ বিভাগ চালু হচ্ছেনা রহস্যজনক কারণে।
অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রত্যোক বিভাগীয় সদরে মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করার জন্য।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি