কনডমেই বাজিমাত, অস্ট্রেলিয়ান অ্যাথলেট’র স্বর্ণ জয়

প্রকাশিত: 5:53 PM, August 3, 2021

কনডমেই বাজিমাত,  অস্ট্রেলিয়ান অ্যাথলেট’র স্বর্ণ জয়

কনডমেই বাজিমাত, অস্ট্রেলিয়ান অ্যাথলেট’র স্বর্ণ জয়।

চলমান টোকিও অলিম্পিকের শুরু থেকেই কনডম নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। প্রত্যেকবারই অলিম্পিক শুরু হওয়ার আগে অ্যাথলিটদের কনডম দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দেওয়ার পাশাপাশি ছিল বিধিনিষেধও। সাফ বলে দেওয়া হয়েছিল, কোনও অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। কারণটা অবশ্যই কোভিড মাহামারি। ♦ মাঠে ময়দানে ডেস্ক ♦

এদিকে অলিম্পিক ভিলেজ গেমসে ইতিপূর্বেই কন্ডোম বিলি করা হয়েছিল। এবার সেই কনডম সাহায্যে সোনার পদক জয় করেছেন জেসিকা ফক্স। জিতেছেন ব্রোঞ্জ পদকও। ভাবতে অবাক লাগে? তবে এটাই কিন্তু সত্যি। অস্ট্রেলিয়ার এই মহিলা খেলোয়াড় কনডম ব্যবহার করেই নিজের নৌকো সারিয়েছিলেন। আর তাতেই হল বাজিমাত।

 

সম্প্রতি তিনি একটা ভিডিও টিকটকে পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, কীভাবে একটা কনডমের সাহায্যে নৌকা ঠিক করা যায়। মহিলাদের সি-১ ক্যানোয় স্লালোমে তিনি স্বর্ণ জয় করার পাশাপাশি কায়াক প্রতিযোগিতার কে-১ বিভাগের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

আরও পড়ুন  সিলেট জকিগঞ্জ সড়কে বাস খাদে: অাহত অর্ধশতাধিক

 

সেই ভিডিওর ক্যাপশনে ফক্স লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে একথা বলতে পারি, কন্ডোম যে এভাবেও ব্যবহার করা যেতে পারে সেটা হয়ত আপনারা কেউই জানতেন না। এভাবেই একজন কায়াক প্রতিযোগী কনডম ব্যবহার করে থাকেন।’

সর্বশেষ সংবাদ