সিলেট | |
প্রকাশিত: 10:09 PM, July 12, 2020
প্রভাতবেলা ডেস্ক: আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট পবিত্র ঈদুল আযহা। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
ঈদুল আযহায়ও ঈদ জামাত উন্মুক্ত মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুলাই) অনলাইনে ধর্ম মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে, করোনা পরিস্থিতির মধ্যে গত ২৫ মে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। অন্যান্য বছর ঈদের জামাত ঈদগাহে হলেও এবার মসজিদে নামাজের আয়োজন করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি এবং হাত না মেলাতে বলা হয়। নামাজ শেষে করোনা থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি