সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: চলে গেলেন করিম ভাই। কম্পিউটার অপারেটর করিম ভাই। সিলেটের সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের প্রায় সবার পরিচিত ও প্রিয় মুখ আব্দুল করিম। সাদামাটা বন্ধুবৎসল অমায়িক স্বভাবের এই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে।
কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক মো. আব্দুল করিম (৫২) আর নেই। আজ বুধবার(১০জুন) বেলা আড়াই টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….,,,… রাজিউন)। তিনি গত ৩ দিন ধরে জ্বর , মাথাব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। আজ তাঁর অবস্হার অবনতি হলে অজ্ঞান অবস্হায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি প্রায় ২৫ বছর যাবত সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন। তার ছেলে সিলেট ইন্জিনিয়ারিং কলেজের সিইসি বিভাগের ছাত্র। মরহুমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মক্ষেত্র হিসেবে ঢাকা থেকে সিলেট চলে আসেন আব্দুল। ১৯৯১ সালে দৈনিক সিলেট বাণীর কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন তিনি। কোন দৈনিক পত্রিকা হিসেবে সিলেট বানীতে কম্পিউটার প্রযুক্তির সংযোজন বেশ আলোড়ন জাগিয়েছিল সিলেটে।সে সময় সিলেটে তেমন কোন দক্ষ অপারেটর পাওয়া যেতনা। আব্দুল করিমসহ ৩/৪ সিলেটে প্রিন্টিং জগতে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার শুরু হয় বলা যায়। তাদের কদর ছিল অনেক। আব্দুল করিম কম্পিউটার অপারেটর হিসেবে সিলেট বাণী ছাড়াও দৈনিক জালালাবাদ, সাপ্তাহিক সিলেট পরিক্রমা সহ বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন। এক পর্যায়ে তিনি যোগ দেন সৌরভ ডিজাইন প্রিন্টিং এ। মুকতাবিস উন নূর এর মালিকানাধীন এ প্রতিষ্টানের হাল ধরেন তিনি। এটাই তার শেষ কর্মক্ষেত্র, শেষ প্রতিষ্ঠান।
জালালাবাদ সম্পাদকের শোক: সৌরভ পরিচালক আব্দুল করিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তাঁর জান্নাত নসীবের জন্য আল্লাহ তায়ালার দরবারে মিনতি জানান।
প্রভাতবেলা সম্পাদকের শোক: আব্দুল করিমের ইন্তেকালে প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল গভীর শোক সমবেদনা প্রকাশ করে ও মরহুমের জান্নাত কামনা করেছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমার সাংবাদিকতার সূচনা লগ্ন থেকে তাঁর সাথে যে সম্পর্ক তৈরী হয় তা অব্যাহত ছিল মৃত্যুর পূর্ব পর্যন্ত। আল্লাহ পাক তারঁ এই খালিস বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এ দোয়া করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি