সিলেট | |
প্রকাশিত: 3:45 PM, November 5, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গতকাল বুধবার তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী ইমরার আহমদের একান্ত সচিব কবির আহমদ।
এদিকে চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদও করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে তাঁরা দুজন বাসাতেই আছেন এবং শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।
একইসাথে মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি