গাইবান্ধায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: 2:26 PM, February 3, 2020

গাইবান্ধায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

প্রতিনিধি,গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলায় ছামছুন নাহার (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটার বালুচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত ছামছুন নাহার ওই গ্রামের প্রয়াত শামছুল আলমের স্ত্রী।

 

স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে ছামছুন নাহার ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির আঙ্গিনায় একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মজিবর রহমান বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ