সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দঁগাওয়ে মা ও ছেলেকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে পুলিশ বাসা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের মোটিভ জানতে না পারলেও জড়িত সন্দেহে ফারুক নামে এক যুবককে খুঁজছে পুলিশ। ভারতীয় টিভি সিরিয়াল সিআইডির মতো পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছিলো ফারুক।
মা ও ভাইয়ের নৃশংস হত্যার পর সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বাসায় পরিদর্শনে গেলে বিচার চান মেয়ে ময়ুরী।
পুলিশ জানায়, গুলনাহারের মেয়ে ময়ুরী আক্তার গার্মেন্টস থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পায়। পরে বাসায় ঢুকে প্রথমে বেসিনের উপর ভাই রিফাত এবং বাথরুমে মা’র লাশ পড়ে থাকতে দেখেন। দু’জনের শরীর ছিলো ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত। পরে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত দু’জন হলেন গুলনাহার বেগম এবং তার ৯ বছর বয়সী ছেলে রিফাত।
পরিবারের দাবি, স্বামী পরিত্যক্তা গুলনাহার বেগম বাসায় রান্না করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। আর তার কাজে সহযোগিতা করতো ফারুক নামের যুবক। টাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েকদিন আগে ফারুকের সাথে গুলনাহার বেগমের ঝগড়া হয়। এমনকি ভারতীয় টিভি সিরিয়াল সিআইডির অনুকরণে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছিলো ফারুক।
ময়ুরী আক্তার বলেন, ফারুক আমার মাকে হুমকি দিয়েছিল বলতো ভারতীয় টিভি সিরিয়াল সিআইডির মধ্যে যেরকম কুপিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলে, তোদেরকে এভাবে হত্যা করে লাশ ঘুম করে ফেলব ।
চট্টগ্রাম সিআইডি’র পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, ফারুক আগেই খুন করার খুন করার হুমকি দিয়েছিল। মেয়ে আমাদেরকে বলেছে। এটা বুঝা যাচ্ছে যে, এটা একটা পরিকল্পিত মার্ডার ।
রাতেই ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অবশ্য তার আগে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি