গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজারে ৩ দিনব্যাপী ওরস শুরু

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজারে ৩ দিনব্যাপী ওরস শুরু

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের প্রথম মুসলমান দরগাই হযরত শাহ্‌ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র তিনদিনব্যাপী ওরস মোবারক আজ  বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ৪টায় শেষ হবে।

তিনদিনব্যাপী এই ওরসের প্রথম দিন বাদ ফজর খত্‌মে কোরআন, বাদ জোহর মিলাদ ও দোয়া, রাত ১২টায় রওজা গোসল ও ফাতেহা পাঠ এবং সারারাত জিগির আজকারের মাধ্যমে শেষ হবে।

বৃহস্পতিবার  জিকির আজকার ও ভোররাত ৪টায় ফাতেহা পাঠ, মিলাদ । শুক্রবার বাদ ফজর নিয়াজ বিতরণের মাধ্যমে তিনদিনব্যাপী ওরসের সমাপ্তি ঘটবে।

এতে সকল আশেকানকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন হযরত শাহ্‌ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজার শরীফের মেতাওয়াল্লি আলহাজ মো. আতাউর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ