সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার নেপথ্যে অসামান্য অবদান মড্রিচের। টুর্নামেন্টে ২ গোল করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে নিশানাভেদে তা পুষিয়ে দেন।
এবারের বিশ্বকাপে সবচেয়ে দৌড়ে খেলা ফুটবলার তিনিই। ক্রোয়াটদের ৭ ম্যাচের ৩টিতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এবার আর কোনো খেলোয়াড়ের হাতেই তা উঠেনি।
ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রার আরেক সৈনিক ইভান রাকিটিচ। মাঝমাঠে তার সঙ্গে অসাধারণ জুটি গড়ে তোলেন মড্রিচ। তবে আসল কাজটা করেন এ মিডফিল্ডারই।
তিনি যেমন খেলেছেন, খেলিয়েছেন ও আক্রমণ প্রতিরোধ করেছেন। দলকে মূলত পরিচালনা করেছেন এ ৩২ বছরের ফুটবলার। সেরা খেলোয়াড়ে ‘গোল্ডেন বল’ পুরস্কার জিতেছেন এই তারকার ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি