দেশে আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭৭৩

প্রকাশিত: 3:59 PM, March 15, 2021

দেশে আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭৭৩

প্রভাতবেলা প্রতিবেদক:

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে; যা গত ৭ জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৭৩ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪৮ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সর্বশেষ সংবাদ