চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: 11:15 AM, January 30, 2024

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রভাতবেলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহবুব আলম (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের শাহ আলম ওরফে মদন আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

 

র‍্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মাহবুব তাদের মধ্যে অন্যতম বলে জানিয়েছে র‍্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ