আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

 

প্রতিনিধি, সাভার:

আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন । সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মালেকা বেগম, তার চার বছর বয়সী মেয়ে ফাতেমা বেগম ও রিকশাচালক জুয়েল রানা। পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশায় করে মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মালেকা বেগম। পেছন থেকে কাবা পরিবহণের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রিকশায় থাকা তিনজন নিহত হন।

 

এসময় আশপাশের মানুষ বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ