সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক: রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুই এসআই পদ মর্যাদার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন- এসআই তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত আছেন।
তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী। তবে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া গেলে দুই এসআইকে গ্রেফতার দেখানো হবে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি