রাজধানীর শাহবাগ অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

রাজধানীর শাহবাগ অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রভাতবেলা প্রতিবেদক♦ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা  বিক্ষোভ করছেন। তারা সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে এই বিক্ষোভ করছেন।

 

 

 

রবিবার(১নভেম্বর) বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁটাবন ও শাহবাগ এবং বাংলামোটর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

 

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া। পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

 

 

 

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ