চিরনিদ্রায় শায়িত হলেন তাজিন

প্রকাশিত: 2:45 PM, May 23, 2018

আনন্দ ঝর্ণা প্রতিবেদকঃ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।

রাজধানীর বনানী কবরস্থানে কামাল উদ্দিন আহমেদের কবরে শায়িত হলেন অভিনেত্রী তাজিন আহমেদ।

বুধবার বাদ জোহর গুলশানের আজাদা মসজিদে নামাজে জানাজা শেষে দুপুর ২টা ৪৩ মিনিটে তাজিনকে দাফন করা হয়।

বুধবার (২৩ মে) দুপুর এসময় গোরস্থানে উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা।

বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিনোদনজগতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সে করে তাজিনের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

সেখানে বন্দি মা দিলারা জলিকে তাজিনের লাশ দেখানো হয়। এ সময় মেয়ের লাশ দেখে তিনি কেঁদে ফেলেন।

কিছু সময় পর তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দবাড়ি শুটিং স্পটে তার লাশ রাখা হয়।

আরও পড়ুন  মুফতি জাকারিয়ার জানাযায় লাখো মানুষের উপস্থিতি

সেখানে তাজিনের সহকর্মী ও বিনোদন জগতের অনেকেই তাকে শেষবারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে লাশ রাখার পর জানাজার জন্য গুলশানে নিয়ে আসা হয়।

এরআগে বাদ যোহর অভিনেত্রী তাজিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে।

সেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আলম সৌদ, অভিনেতা সিদ্দিকুর রহমান, এস এ হক অলিক, উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ প্রমুখ।

গুলশানের আজাদ মসজিদ থেকে দাফনের জন্য দুপুর ২টায় বনানী কবরস্থানে নিয়ে আসা হয় মৃতদেহ। এরপর দুপুর ২টা ৪৩ মিনিটে তাজিন আহমেদের বাবার কবরেই দাফন করা হয় তাকে।

এসময় উপস্থিত ছিলেন আফরোজা বানু, আনজাম মাসুদ, অমিতাভ রেজা,অনিমেষ আইচ, ডি এ তায়েব, স্বাগতা, চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, সাব্রিনা, ভাবনা, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, জয়রাজ, এস এ হক অলিক, ইরেশ যাকের, রোকেয়া প্রাচী, রোজি সিদ্দিকী, নওশিন, নাসিম, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, শহীদুজ্জামান সেলিম, জয় শাহরিয়ার, মুক্তি, মম, সিদ্দিক, ইন্তেখাব দিনার, লিটু আনাম, অনি, পিকলু চৌধুরীদাফন শেষে প্রত্যেকে দীর্ঘদিনের সহকর্মী তাজিনের জন্য দোয়া প্রার্থনা করেন। দাফন শেষে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, আগামি শুক্রবার বিকাল চারটায় শিল্পী সংঘের অফিসে তাজিন আহমেদ স্মরণ সভা। এখানে অভিনেতা, নির্মাতা, প্রযোজক, মেকাপ আর্টিস্ট থেকে শুরু করে সব কলাকুশলীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

আরও পড়ুন  পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তান্ডবে নিহত ৪

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল (মঙ্গলবার) দুপুর ৪ টা ৩৫ মিনিটে মারা যান তাজিন আহমেদ। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি।

 

সর্বশেষ সংবাদ