চিরনিন্দ্রায় শায়িত আ.লীগ নেতা আব্দুল বারেক

প্রকাশিত: 4:49 PM, November 5, 2020

চিরনিন্দ্রায় শায়িত আ.লীগ নেতা আব্দুল বারেক

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ:

সিলেটের ফেঞ্চুগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আ.লীগ নেতা আব্দুল বারেক এর জানাযা বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুরস্থ গ্রামের বাড়ির সামনে অনুষ্ঠিত হয় । জানাযা শেষে দাফন করা হয় ।

এসময় সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আব্দুল বারিক।

তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামিলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ সংবাদ