সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: 3:26 PM, August 15, 2020

সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালন

মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

শনিবার (১৫ আগস্ট) সকালে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সুনামগঞ্জ জেলা পুলিশ, সরকারি, আধা সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, সুনামগঞ্জ প্রেস ক্লাব, বেসরকারি ভবনসমূহসহ সকল প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।

আরও পড়ুন  আবুল মাল আবদুল মুহিত আর নেই

জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ