সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
প্রতিনিধি,কুড়িগ্রাম:
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন লালমনিরহাট সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবর্লিত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের নটারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন কবলিত অসহায় ১১৬ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেজ ত্রাণ হিসেবে চাল,আটা,চিনি, তেল,ডাল, লবণ ও সাবান বিতরণ করেন অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব ফকির। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোঃ জিল্লুর রহমান,সার্জেন আলী, কর্পোরাল শাহাজলসহ বিভিন্ন পদবির সেনা সদস্যরা।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান,সারাবিশ্বের মানুষ এখন করোনাভাইরাস আতঙ্কে বিপর্যস্ত। মহামারীতে বাংলাদেশেও শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।এসব কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর সদস্যরা নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছে। এছাড়া করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি আমাদের চলমান প্রক্রিয়া।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি