সিলেট | |
প্রকাশিত: 2:23 PM, November 2, 2023
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির চার নেতাকর্মী আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বাকি আটকদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৭টায় মহাসড়কের শিমরাইল, টায়ার মার্কেট ও গ্রিন গার্ডেনের গলি এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ খবর পেয়ে ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায় সড়কে অবরোধ করা বিএনপি কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার পুড়ায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগসহ পিকেটিং করে।
অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতাকর্মীরা ৪-৫টি বাস ভাঙচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ১০-১৫টি ককটেল বিস্ফোরণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলার সময় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি