ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: 1:44 AM, June 1, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করার প্রতিবাদে এই কর্মসূচি’র ঘোষণা আসে।

 

বৃহস্পতিবার (৩১ মে) এ কর্মসূচি ঘোষণা করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

 

ছাত্রদল শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিবৃতিতে বলা হয় , ‘এই অবৈধ স্বৈরাচারী সরকার আদালতকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে করতে এটাকে এখন তাদের অঙ্গসংগঠন বানিয়ে ফেলেছে। দেশের বিচারব্যবস্থা এখন অবৈধ সরকারের মর্জিমাফিক চলা একটি প্রহসন ছাড়া কিছুই নয়। শীর্ষ সন্ত্রাসী এই দেশে ক্ষমা পায় অথচ তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় জেলে থাকলেও তাকে জামিন দেয়া হয় না’।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরনেতৃদ্বয় বলেন, এই অনাচার আর বেশি দিন চলতে দেয়া হবে না।

আরও পড়ুন  খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেয়া হবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ