সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
সংবাদদাতা, জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে জাহানুর রহমান জাহান (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তাজপুর (মোল্লা বাড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জাহানুর এই গ্রামের মৃত ইলাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে ঘরের ভেতর ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবার অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি