সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুঠে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক ( এসআই) রাজিব আহমদ জানান, পারিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। আমরা এ ঘটনায় স্বামীকে আটক করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি