সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় সিলেট সিটি পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী ইমন, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডা. মনির চৌধুরী, আইন সম্পাদক কাওছার আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডা. লোকমান হেকিম, প্রচার সম্পাদক সুহেল চৌধুরী, দপ্তর সম্পাদক কাইয়ূম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব, যুব সম্পাদক মারজান তৌফিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এম.এ ওয়াহিদ চৌধুরী, আলমগীর হোসেন, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, রকি দে, দেলওয়ার আহমদ চৌধুরী, আব্দুল হাসিব, মহানগরের সদস্য জিএ চৌধুরী আরমান, উজ্জল মোরাদ, তোফায়েল আহমদ তুহিন, বদর উদ্দিন, আবু সোবহান ছানি, শুভঙ্কর চন্দ্র দাস, মো. আলবাব মাহমুদ, শাহেদ শাহরুল অয়ন, শামীম রেজা, মো. রাফি, মুন্না আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন সুভাস এর সভাপতি সৈয়দ আছলাম হোসেন, আব্দুল কাদির জীবন, শাহ সারওয়ার আলী, জাবের হোসেন, কামাল আহমদ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি