সিলেট | |
প্রকাশিত: 1:46 PM, October 20, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাযাত্রী এক নারী নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন । নিহত গুলবাহার বেগম (৪৫) কানাইঘাটের গুলাই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।
রবিবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে গুলবাহার বেগম মারা যান।
স্থানীয়রা জানান, রবিবার রাতে সিলেট-তামাবিল সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল রড বোঝাই একটি ট্রাক। এসময় ওই সড়ক দিয়ে সিলেট থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন নিহত গুলবাহারসহ তার পরিবারের কয়েকজন সদস্য। রাতের আধারে সিএনজি অটোরিকশা চালক ট্রাকটিকে দেখতে না পেয়ে ট্রাকের পেছন দিকে গিয়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি