অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিল শুনানি সোমবার

প্রকাশিত: 5:31 PM, June 24, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির দিন ধার্যে সোমবার (২৫ জুন) আদেশ দিবেন হাইকোর্ট।

 

রোববার (২৩ জুন)  এ দিন ঠিক করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।  বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর (মেনশন) হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানির দিন ধার্য করে।

 

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

 

এই আইনজীবী বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে এ আপিল নিষ্পত্তি করতে উচ্চতর আদালতের আদেশ রয়েছে। তাই রোববার আপিলটি মেনশন করা হয়েছে। আদালত মেনশন গ্রহণ করে সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন বহাল রেখে আপিল বিভাগ ১৬ মে রায় দেন। রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে বলেছেন।

আরও পড়ুন  নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত করতে হবে : মির্জা ফখরুল

 

এর আগে  ১৬ মে খালেদাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় দেন।

 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়। একইসঙ্গে খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ