সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
বুধবার দুপুরে নায়ারণগঞ্জ র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগেরদিন দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে
আটকরা হলেন- ইফতিয়াজ সাঈদ সরদার ওরফে সায়মন (৪০) ও আছমা বিবি (৩৬)।
তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার ইয়াবা উদ্ধার ছাড়াও রেল ভ্রমণের একটি টিকিট, ইয়াবা ক্রয়-বিক্রয়ের একটি খাতা, একটি ট্রলি ব্যাগ ও ইয়াবা সেবনের উপকরণসহ একটি বক্স উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে গোপন খবরে র্যাবের একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম থেকে আসা সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরাবরাহ আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জসীম উদ্দিন জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি