সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
প্রতিনিধি, জুড়ী ♦
দুর্গাপুুজার আগে চা শ্রমিকদের নতুন মজুরী, নতুন বোনাস প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকরা দুই ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৭ অক্টোবের) সকাল ৯টা থেকে ১১ঘটিকা পর্যন্ত উপজেলার ১১টি চা বাগান ও ৫টি ফাঁড়ি বাগানে একযোগে কর্মবিরতি পালন করা হয়।
চা শ্রমিকদের দৈনিক হাজিরা ১০২ টাকা থেকে ১৫০টাকায় বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল চা শ্রমিকরা। তারই অংশ হিসেবে বুধবার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলার বিভিন্ন চা বাগানে বিক্ষোভ কর্মসূূচী চলাকালে
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভেলী শাখার সভাপতি কমল বোনার্জী, সাধারণ সম্পাদক রতন কুমার পাল, সহ-সভাপতি শ্রীমতি বাউরী, কাপনা পাহাড় চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রমেশ বাউরী, রত্মা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষসহ বিভিন্ন বাগান পঞ্চায়েত নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি