টাইগার যুবাদের গণসংবর্ধনা দেবে সরকার

প্রকাশিত: 3:36 PM, February 10, 2020

টাইগার যুবাদের গণসংবর্ধনা দেবে সরকার

 

প্রভাতবেলা ডেস্ক:

যুব বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে জুনিয়র টাইগারদের গণসংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জুনিয়র টাইগারদের অভিনন্দন জানানো ও গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়।

 

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে টাইগারদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

 

কাদের বলেন, পরপর চারবার চ্যাম্পিয়ন ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন। তাদের দুর্দান্ত দক্ষতায় ঐতিহাসিক বিজয় এসেছে।

 

এর আগে, মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অনূর্ধ্ব-১৯ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বকাপ জয় জাতির জন্য বড় উপহার, মুজিববর্ষের প্রথম উপহার।

আরও পড়ুন  সাংবিধানিক বাধ্যবাধকতায় সংসদ অধিবেশন বসছে শনিবার

বঙ্গবন্ধু কন্যা বলেন, খেলায় জয় লাভ করে দেশে ফিরলে সবসময় একটা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্যারেড গ্রাউন্ডে, পল্টনে আমরা সংবর্ধনা দিয়েছি। সেই রকম একটা গণসংবর্ধনা আমরা তাদের দিয়ে দেব।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ