টাইগ্রেসদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮

মাঠে ময়দানে প্রতিবেদকঃ  নারী ক্রিকেটারদের দারুন সময় কাটছে। একের পর এক সাফল্য আসছে ধারাবাহিক ভাবে। আয়ারল্যান্ড সফরে টানা জয়ের মধ্যে রয়েছে সালমা খাতুনের দল। স্বাগতিক আয়ারল্যান্ড দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতেও জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রি‌কেটাররা।

 

এর আগে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে জয় পায় টাইগ্রেসরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের।

 

বাংলাদেশ নারী ক্রি‌কেট দল এবারই প্রথম কোন টি-টোয়েন্টি সিরিজ জিতল। সেই সঙ্গে দেশের বাইরেও এটি টাইগ্রেসদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

 

শুক্রবার (২৯ জুন) স্টেডিয়ামে স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ১২৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সফরকারীরা ৬ উইকেটের হারিয়ে ছুঁয়ে ফেলে টার্গের, ৫ বল বাকি থাকতেই। সালমার দল ৪ উইকেটের জয় নিয়ে প্রথমবার সিরিজ জয়ের উৎসবে মেতে উঠে।

                                                             শামীমা সুলতানা  রানের জন্য ছিটছেন (বায়ে )

 

বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার শামীমা সুলতানা। এই হার্ড হিটার ব্যাটার এশিয়া কাপ হতে দারুণ ফর্মে আছেন। প্রতি ম্যাচেই রানের দেখা পাচ্ছেন শামীমা। তার দাপুটে ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে নিলো টাইগ্রেসরা। শামীমার ৪৯ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

আরও পড়ুন  মেয়েদের পা্শের হার বেশি

 

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন ফারজানা হক পিংকি।

 

বল হাতে আয়ারল্যান্ডের কিয়ারা ম্যাটক্যাফে, লরা দেলানি ২ টি করে এবং ইসোবেল জয়েস ও এইমার রিটার্ডসন ১ টি করে উইকেট নিয়েছেন।

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিসিলি জয়েসের ৪৭ বলে ৬০ ও অধিনায়ক লরা দেলানির ২৮ বলে ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান করে আয়ারল্যান্ড।

 

বাংলাদেশ নারী দলের হয়ে বল হাতে জাহানারা আলম, নাহিদা আক্তার ২টি করে এবং রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন ১ টি করে উইকেট  নিয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ