সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মে ২, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে। সফরকারী দলের ব্যাটার ও বোলারদের অসাধারণ নৈপুণ্যে শুরুটা ভাল ভাবেই শেষ করেছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও ফারজানা হক পিংকি বিদেশের মাটিতে প্রথম শতক হাকিয়েছেন। রুমানা-ফারজানা জুটি, দুই সেঞ্চুরিতে যোগ করেছেন অবিচ্ছিন্ন ২৬৬ রান। দুই ব্যাটারের শতরানের ইনিংসের স্কোর ২৭০। এরপর লেগস্পিনার ফাহিমা খাতুন বিস্ময় জাগানিয়া বোলিং। ফাহিমা একাই নিয়েছেন নর্থ ওয়েস্টের ৮ উইকেট। যার সুবাধে বাংলাদেশ নারী দল জয় ৯০ রানের ব্যবধানে।
বুধবার সাউথ আফ্রিকার পচেফস্ট্রমে গা গরমের ম্যাচে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৭০ রান তোলে। রুমানা-ফারজানা ৪৭.২ ওভার অবিচ্ছিন্ন থেকে ২৬৬ রানের জুটি গড়েন। জবাবে ফাহিমার ঘূর্ণিতে প্রতিপক্ষ নর্থ ওয়েস্টকে ৪৫.৪ ওভারে ১৮০ রানেই গুটিয়ে দেয় টিম টাইগ্রেস।
গা গরমের ম্যাচে বাংলাদেশের রান তাড়া করতে নামা স্বাগতিকদের টপঅর্ডার ভালই করছিল। ক্রনজেকে (৯) ও অধিনায়ক ব্রিটসকে (৬২) এই দলের পাশে জমা অরেন ৫৭ রান। প্রতিপক্ষের প্রথম উইকেট নেন মিডিয়াম পেসা বোলার জাহানারা আলম। এরপর শুরু হয় ফাহিমার লেগস্পিন ভেল্কি। এই দুই ব্যাটারকেই ফিরিয়েছেন দ্রুত। এরপর নেপাক (২০) করে রুমানার ক্যাচ দিয়ে ফিরে যান। ২৭তম ওভারের শেষ বলে বোথাকে বোল্ড করার পর ৩০তম ওভারে তিন উইকেট তুলে নেন ফাহিমা। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ভাগ্য সহায়তা করেনি। টাইগ্রেস লেগস্পিনারের বোলিং ফিগারটা: ১০-৬-৫-৮!
দিনের শুরুতে প্রস্তুতি ম্যাচে উদ্বোধনী জুটি সানজিদা ইসলাম (৪) ও মুর্শিদা খাতুন (০) দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর রুমানা আহমেদ ও ফারজানা হক জুটি বাঁধেন। দুই টাইগ্রেস দারুণ রেকর্ড গড়েছেন ২৬৬ রান তুলে। দুইজনই দেখা পেয়েছেন সেঞ্চুরির। এরপর পুরো সময়টা রুমানা ও ফারজানা (৪৭.২) ব্যাট করে গেছেন। রুমানা তার শত রানের ইনিংস খেলেন ১২ চারে ১৩০ বলে। শেষপর্যন্ত ১৩৬ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। অন্যপ্রান্তে ফারজানা সেঞ্চুরিও তুলে নেন ১৪২ বলে। শেষপর্যন্ত ১০ চারে সাজানো ১৪৩ বলের ইনিংসটি ১০২ রানে নিয়ে অপরাজিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি