টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ

টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর তত্ত্বাবধানে ছাতকে ১শ’ ৮০ টি পরিবারে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার( ৪ ডিসেম্বর)  ছাতকের কালারুকা ইউনিয়নের গন্ধরবপুর গ্রামে “টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ”-এর তত্ত্বাবধানে ১৮০টি পরিবারের কাছে শীতবস্ত্র পৌছে দেয়া হয়েছে।

 

 

 

” টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ”- এর সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন জানান শীতার্ত মানুষের কথা চিন্তা করেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে তার সংগটনটি। অতীতের মত এবার শীতেও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ।

 

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। কালারুকা ইউনিয়নের গন্ধরবপুর গ্রামের মরহুম হাজী আমিনুল হক চৌধুরী দুদু মিয়ার পরিবারের পক্ষে প্রবাসী হাজী আব্দুর রব চৌধুরী বাবু- সাহেবের পরিবারের অর্থায়নে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন মরহুম দুদু মিয়া চৌধুরী সাহেবের নাতি তরুণ ব্যবসায়ী জসিম উদ্দিন সালমান।  অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ফারুক মিয়া, কয়ছর, মামুন মেম্বার, গউছ মিয়া, আনাই মিয়া, জয়নাল, মিটিক প্রমুখ। সংবাদদাতা

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ