সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের আইয়ুবের জোড়া বরাবর নাফ নদী এলাকা থেকে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার ( ২ সেপ্টেম্বর ) রাত পৌনে ৮টার দিকে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের আইয়ুবের জোড়া বরাবর নাফ নদী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই বস্তাগুলোতে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আটক করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ কোটি ৭২ লক্ষ টাকা টাকা।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি